আনসারুল্লাহর পাঁচ সদস্যকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৫

আনসারুল্লাহর পাঁচ সদস্যকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন পাঁচ সদস্যকে পৃথক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এর আদালত। আজ সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
আদালত শুনানি শেষে সন্ত্রাসবিরোধী ও পুলিশের কাজে বাধা দেওয়ায় দুই মামলায় আসামি শাহিন আলম ও শাহ আলমকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামি মোহাম্মাদ হানিফের একদিন এবং মুশফিকুর রহমান ও গাজী মাহামুদ উল্লাহর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ ( ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড্ডা এলাকার জিএমবাড়ি সাঁতারকুল এলাকায় আটক এক জঙ্গিকে নিয়ে অভিযান চালাতে গেলে অতর্কিত হামলা চালায় তার সহযোগীরা। এ ঘটনায় রাজধানীর বাড্ডা এলাকার জঙ্গি আস্তানা থেকে তাদের আটক করা হয়।
/টিএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম