ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৩ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৯:১৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:১৮

মির্জা ফখরুল রাজধানী পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বৃস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নতুন এ দিন ধার্য করেন।
মামলার এজাহারে থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে বিভিন্ন ধরনের নাশকতাসহ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে করা হয়।
ঘটনার পরদিন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত বছরের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৩৬ জন।
/টিএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ