নাশকতার মামলা

ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ১৪:৪৭আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৪:৪৭

আইন আদালত রাজধানীর রমনা থানায় নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৫ মে। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালত এ দিন ধার্য করেছেন।
বুধবার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজির হতে না পারায় তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করায় আদালত তা মঞ্জুর করে এই নতুন দিন ধার্য করেন।
অভিযোগপপত্র থেকে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ৫ আগস্ট আদালতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাশ মামলাটির অভিযোগপত্র দাখিল করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।
/টিএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী