রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ২২:৩৫আপডেট : ১৮ মার্চ ২০১৬, ০০:২১

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীকে ধর্ষণের অভিযোগ রাজধানীতে পৃথক ঘটনায় এক কিশোরী ও তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস (ওসিসি) ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে বনশ্রী ও বৃহস্পতিবার সূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক জানিয়েছেন, এক কিশোরী ও তরুণীকে ওসিসিতে ভর্তি করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
বাংলা ট্রিবিউনের ঢামেক হাসপাতালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি ও র‌্যাব-৩ এর সদস্যরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, দক্ষিণ বনশ্রীর এ-ব্লকের ২০/১ নম্বর সড়কে ৭৮ নম্বর বাসায় তিনি পরিবার নিয়ে থাকেন। দেড়বছর ধরে ১৪ বছরের এক কিশোরী আমার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে। বুধবার বিকালে আমাদের পরিচিত পাশের ৯/৬ সড়কের জি-৬২ বাসার এক প্রতিবেশী নারী আমাদের গৃহকর্মীকে তার বাসায় যেতে বলেন। তিনি বাইরে গেলে তার ছেলে-মেয়েকে দেখার জন্যই তাকে যেতে বলে। ওই বাসা থেকে রাতে ফেরার সময় সেই বাসাটির নিরাপত্তাকর্মী আলী হোসেন গৃহকর্মীকে জোর করে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। সে বাসায় এসে বিষয়টি জানালে আমি র‌্যাবকে জানাই। এরপর আলী হোসেনকে আটক করে র‌্যাব। গৃহকর্মীকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
অপরদিকে, সূত্রাপুরে ১৭ বছরের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তার মামা ওই তরুণীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে নিয়ে আসেন।
পৃথক এই দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআরআর/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম