এফবিআইয়ের সঙ্গে সিআইডির বৈঠক রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১৭:৫৯আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৮:০৫

সিআইডি-এফবিআই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তদন্তে এফবিআইয়ের সঙ্গে সিআইডিয়ের পূর্ব নির্ধারিত বৈঠকটি হচ্ছে না শুক্রবার। আগামী রবিবার এ বৈঠক হবে বলে জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা। এরআগে বৃহস্পতিবার সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার দুপুরে এফবিআইয়ের ঢাকা অফিসের প্রধান কর্মকর্তার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল্লা হেল বাকি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগশেনের (এফবিআই) কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনও আনুষ্ঠানিক বৈঠক ছিল না। তারা জানিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির বিষয়ে তারা সিআইডির সঙ্গে আলোচনা করবেন। শুক্রবার জানিয়েছেন তারা রবিবার তাদের সঙ্গে বসতে চান। রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তদন্তে সিআইডিকে সহায়তা দিতে চায় এফবিআই।

সিআইডির কর্মকর্তা আবদুল্লাহ হেল বাকি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলছেন। জব্দ করা কম্পিউটারগুলো থেকে তথ্য কপি করা হচ্ছে। টাকা চুরির ঘটনায় জড়িত বিদেশি অপরাধীদের তথ্য চেয়ে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই সবকিছু পরিস্কার হয়ে যাবে বলে তিনি জানান।

আবদুল্লা হেল বাকি জানান, তদন্তে সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা সবসময় বাংলাদেশ ব্যাংকে কাজ করছেন।   শুক্রবারও তারা সেখানে তদন্ত কাজ চালাচ্ছেন বলে জানান। তবে, এদিন কী কী তথ্য পাওয়া গেছে, সেটা জানাননি তিনি। সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ড. আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সেটা বলা হয়নি। তবে তদন্তের প্রয়োজনে যাকে প্রয়োজন হবে, তাকেই  জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম