নাশকতা মামলায় ফখরুল-মওদুদের শুনানি ২২ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৫:৩৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৫:৩৪

ফখরুল-মওদুদ রাজধানী পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করলে করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এবিএম রুহুল আমিন এ নতুন দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বিভিন্ন নাশকতাসহ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে করা হয়। ঘটনার পরদিন ৩ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক আদালতে অভিযোগপত্র দেন।
নাশকতা মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৩৬ জন।
টিএইচ/এমও/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী