শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র ভিডিও ফুটেজ তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুন ২০২৬, ১৩:১৯আপডেট : ১০ জুন ২০২৬, ১৩:৩০

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে চলমান তদন্তের অংশ হিসেবে বেসরকারি চ্যানেল ‘৭১ টিভি’র প্রচারিত ভিডিও ফুটেজ, লাইসেন্সের অনুলিপি এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১০ জুন) তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মোহাম্মদ শহিদুল্যাহ্ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি গত ৮ জুন ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা মো. ইফতেখারুল আলম ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্ত করছেন।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, ঘটনাটিতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারার আওতায় তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদন্তের স্বার্থে সরকার কর্তৃক ৭১ টিভিকে দেওয়া সম্প্রচার লাইসেন্সের অনুলিপি, ঘটনাসংক্রান্ত প্রচারিত ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে তদন্ত সংস্থা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্ত ও দায় নিরূপণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ-সংক্রান্ত অভিযোগের তদন্ত কার্যক্রম নতুন গতি পেয়েছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ, আলোকচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা।

/বিআই/এম/
সম্পর্কিত
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনও দিন
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: দীপু মনি-বাবু-রুপাকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
সর্বশেষ খবর
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩
২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী
২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
‘সরকার মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে’
‘সরকার মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে’
সর্বাধিক পঠিত
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি