ছাত্রশিবির নেতাকে গুমের মামলা, প্রতিবেদন দাখিলে সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৬, ১৬:১৫আপডেট : ১০ জুন ২০২৬, ১৬:১৫

আওয়ামী লীগের শাসনামলে ছাত্রশিবিরের এক নেতাকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবেদন জমার জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় চান। পরে আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় মোহাম্মদ সোহায়েলকে একমাত্র আসামি করা হয়েছে। গুমের ঘটনার সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন নেতা গোলাম মোর্তোজাকে তুলে নিয়ে যান র‌্যাব সদস্যরা। পরে তাকে ৪৭ দিন পর্যন্ত আয়নাঘরে বন্দি রাখা হয়। সোহায়েলের নির্দেশে তাকে গুম করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার জনের মামলার রায় যেকোনও দিন
শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র ভিডিও ফুটেজ তলব
সর্বশেষ খবর
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশের অর্থনীতি
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশের অর্থনীতি
গাড়ি বোমা হামলায় রুশ সামরিক কর্মকর্তা নিহত
গাড়ি বোমা হামলায় রুশ সামরিক কর্মকর্তা নিহত
স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে
স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে
‘পাঁচ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার’
‘পাঁচ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার’
সর্বাধিক পঠিত
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা