গাড়ি বোমা হামলায় রুশ সামরিক কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ১৭:০৫আপডেট : ১০ জুন ২০২৬, ১৭:১০

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গাড়ি বোমা হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নিজের বাড়ির কাছে এই হামলার শিকার হন তিনি।

তদন্তের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আপনারা বুঝতেই পারছেন, চলমান তদন্ত সংক্রান্ত তথ্য এখন প্রকাশ করা যাবে না। এটি অবশ্যই আমাদের বিশেষ বাহিনীর দেখার বিষয়।

নিহত ৫৭ বছর বয়সী কর্নেল দামির দাভিদভ রুশ সামরিক বাহিনীর আর্টিলারি ও মিসাইল গোলাবারুদ সরবরাহ অধিদফতরের প্রধান ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় বালাশিকা শহরে তার বিএমডব্লিউ গাড়ির নিচে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। ক্রেমলিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি জানানো হয়েছে।

রুশ আইনপ্রণেতা ও অবসরপ্রাপ্ত জেনারেল ভ্লাদিমির শামানভ এই হামলাকে অত্যন্ত 'নিন্দনীয়' আখ্যা দিয়ে বলেন, এমন ধৃষ্টতার জবাব একই রকম পাল্টা ব্যবস্থার মাধ্যমেই দেওয়া উচিত।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দাভিদভের গাড়িতে আগুন ধরে একটি পার্ক করা গাড়ির ওপর ছিটকে পড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ইউক্রেন এখন পর্যন্ত এই ঘটনায় কোনও মন্তব্য করেনি। তবে একই দিন মস্কোয় ইউক্রেনীয় হ্যান্ডলারদের নির্দেশে বিস্ফোরক বহনের অভিযোগে দুই কিশোর-কিশোরীকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ প্রবাসী আটক, ৪৯টি যানবাহন জব্দ
কী, কেন, কীভাবেমধ্যপ্রাচ্যে কি নতুন সামরিক কৌশলের পরীক্ষা করছে ইরান
জাপানের পর এবার যে কারণে ভারতীয় আম নিষিদ্ধ করলো নেপাল
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ প্রবাসী আটক, ৪৯টি যানবাহন জব্দ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ প্রবাসী আটক, ৪৯টি যানবাহন জব্দ
সিঙ্গাপুর-কলম্বোর দক্ষতায় পরিচালিত হবে চট্টগ্রাম বন্দর, সংসদে নৌপরিবহনমন্ত্রী 
সিঙ্গাপুর-কলম্বোর দক্ষতায় পরিচালিত হবে চট্টগ্রাম বন্দর, সংসদে নৌপরিবহনমন্ত্রী 
আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো, বিএসএফকে বিজিবি
আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো, বিএসএফকে বিজিবি
৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা ক্রয়ের অনুমোদন দিলো সরকার
৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা ক্রয়ের অনুমোদন দিলো সরকার
সর্বাধিক পঠিত
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
একনেকে অনুমোদন পায়নি চীনা ইকোনমিক জোন
একনেকে অনুমোদন পায়নি চীনা ইকোনমিক জোন