চালকের মাথায় ইটের আঘাত, ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুন ২০২৬, ১২:১৩আপডেট : ১২ জুন ২০২৬, ১২:২০

রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১২ জুন) কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ ছিল। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী সড়কের পাশে অবস্থান করছিল। রাফিকে একা পেয়ে তারা তাকে থামানোর চেষ্টা করে।

প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

/এআইবি/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
রাজধানী‌তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত
কল্পনা চাকমা অপহরণ৩০ বছরেও মেলেনি উত্তর, স্বাধীন তদন্তের দাবি
বিদেশ থেকে আনা ৬ কোটি টাকার মালামাল গায়েব করলো কে?
সর্বশেষ খবর
চোটে বিশ্বকাপ শেষ জাপান অধিনায়কের, তার পর অবসর ঘোষণা
চোটে বিশ্বকাপ শেষ জাপান অধিনায়কের, তার পর অবসর ঘোষণা
দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে বানালেন ‘ব্রাজিল বাড়ি’
দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে বানালেন ‘ব্রাজিল বাড়ি’
ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, ঋণ নির্ভরও: গোলাম পরওয়ার
ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, ঋণ নির্ভরও: গোলাম পরওয়ার
মৃত্যুশয্যা থেকে ফুটবল মাঠে, কঠিন পরিস্থিতি উড়ে গেলো পায়ের জাদুতে
মৃত্যুশয্যা থেকে ফুটবল মাঠে, কঠিন পরিস্থিতি উড়ে গেলো পায়ের জাদুতে
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ভাইকে দেখে কাঁদতে শুরু করেন সেই বৃদ্ধ, ভারতে গেলেন কীভাবে
ভাইকে দেখে কাঁদতে শুরু করেন সেই বৃদ্ধ, ভারতে গেলেন কীভাবে