হাসপাতাল থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ২২:৩৬আপডেট : ১৩ জুন ২০২৬, ২২:৩৬

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামী সাফিউল্লাহ ওরফে মহব্বতকে (৪৫) জিজ্ঞসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার রিমান্ডের তথ্য জানান।

শুক্রবার দুপুর ২টা ২২ মিনিটের দিকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮তলার একটি কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে পড়ে ঝিলিকের মৃত্যুর ঘটনায় বড় ভাই মোজাম্মেল হক শনিবার (১৩ জুন) ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হাসপাতাল থেকে সাফি উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই কাজী আব্দুল মান্নান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট ওবায়দুল্লাহসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত আসামিকে এক দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলায় অভিযোগ করা হয়, সাফিউল্লাহর তীব্র পেটে ব্যথা হলে ঝিলিক ও তার ভাই মোজাম্মেল ১০ জুন ভোর সাড়ে ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তাকে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মতে তাকে ভোর সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাফিউল্লাহর শারীরিক অবস্থা ও পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে ইবনে সিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার পরামর্শ দেন। তবে ইবনে সিনা হাসপাতালে সিট বা কেবিন খালি না থাকায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখাশোনার জন্য ঝিলিক হাসপাতালে অবস্থান করেন।

সাফিউল্লাহকে দেখতে শুক্রবার সকালে তার বোন, ভগ্নিপতি ও প্রথম পক্ষের ছেলে হাসপাতালে আসেন। সুস্থ হওয়ায় সকাল ১০টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয় হাসপাতাল থেকে। বিষয়টি ঝিলিক তার বোন মোজাম্মেল জানান এবং হাসপাতালে বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। দুপুর সোয়া ১টার দিকে ঝিলিকের সঙ্গে তার ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। এর ঘণ্টাখানেক পর সাফিউল্লাহ ঝিলিকের বাবাকে ফোন করে জানান, ঝিলিক কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।

যোগাযোগ করা হলে বাদী মোজাম্মের হক বলেন, এটা আত্মহত্যায় প্ররোচনার মামলা হয় কীভাবে। এটা হওয়ার কথা মার্ডার মামলা। কিন্তু পুলিশ মার্ডার মামলা নিলো না। পুলিশ তাড়াহুড়ো করে আত্মহত্যায় প্ররোচনার মামলা নিলো।

অভিনয়জগতে আসমা আক্তার ঝিলিক বেশকিছু কাজ করেছেন। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন তিনি। তবে ঝিলিক অভিনয় ছেড়ে দিয়েছিলেন বলে জানান তার ভাই মোজাম্মেল হক। তিনি বলেন, ‘স্বামী-সন্তান নিয়ে থাকতো সে।’

/এআই /আরকে/
সম্পর্কিত
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
চলন্ত বাইকের চালককে ইটের আঘাত, তিন আসামি কারাগারে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, ক্রেতা মাহাবুব কারাগারে
সর্বশেষ খবর
লেকে গোসলে নেমে এক পরিবারের ৩ জনের মৃত্যু
লেকে গোসলে নেমে এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিসিবির ১৭ বছরের দুর্নীতির তদন্তের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
বিসিবির ১৭ বছরের দুর্নীতির তদন্তের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই ভাইয়ের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই ভাইয়ের মৃত্যু
ভালুকায় ছাত্রদলের কর্মী সম্মেলনে হামলা-ভাঙচুর, এমপির অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ
ভালুকায় ছাত্রদলের কর্মী সম্মেলনে হামলা-ভাঙচুর, এমপির অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’