ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চারজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৭:৪১আপডেট : ১৬ জুন ২০২৬, ১৭:৪১

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, আদাবর এলাকায় সক্রিয় ‘কব্জি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় হামলার শিকার হন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ। অভিযানের একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালালে তারা আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে আমির নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২
শিশুকে ধর্ষণের পর হত্যা, জনতা-পুলিশ সংঘর্ষে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
সাভার থেকে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী টান আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ
আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচের সতর্কবার্তারাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ
উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’, বরাদ্দ ৬ লাখ টাকা
উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’, বরাদ্দ ৬ লাখ টাকা
কামরাঙ্গীরচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২
কামরাঙ্গীরচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২
এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!
এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন