মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

বাংংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ১৭:৫৯আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭:৫৯

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ নূর ইসলাম (৫৫) নামে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

নূর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভাতিজা ইয়াসিন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে অবস্থিত বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন নূর ইসলাম। দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়। খবর পেয়ে নূর ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে আনা হয়।

ইয়াসিন আরও জানান, নূর ইসলামের গ্রামের বাড়ি ভোলার লালমোহনের মহিশখালী এলাকায়। তিনি ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে বিএনপির এক নেতা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মোহাম্দপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
ঢামেকে কারাবন্দির মৃত্যু
মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা: সিপিডি
বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা: সিপিডি
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া, অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া, অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস