অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামীর জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৬, ১৭:২২আপডেট : ২১ জুন ২০২৬, ১৭:২২

ঢাকায় হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

রবিবার (২১ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সাফি উল্লাহর পক্ষে তার আইনজীবী মোহাম্মদ ওবাইদুল্লাহ জামিন চেয়ে আবেদন করেন। তবে শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার।

গত ১২ জুন দুপুরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ তলার বারান্দা থেকে পড়ে মারা যান ঝিলিক। এ ঘটনায় তার বড় ভাই মোজাম্মেল হক আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ১৩ জুন  ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। এ মামলায় অভিনেত্রীর স্বামী সাফি উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে ১৪ জুন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় অভিযোগ করা হয়, সাফি উল্লাহর তীব্র পেটে ব্যথা হলে ঝিলিক ও তার ভাই মোজাম্মেল  ১০ জুন ভোর সাড়ে ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তাকে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাফি উল্লাহর শারীরিক অবস্থা ও পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে ইবনে সিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার পরামর্শ দেন। তবে ইবনে সিনা হাসপাতালে সিট বা কেবিন খালি না থাকায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮তলার ৮১৩ নম্বর কেবিনে ভর্তি করানো হয়। তাকে দেখাশোনার জন্য ঝিলিক হাসপাতালে অবস্থান করেন।

সাফি উল্লাহকে দেখতে ১২ জুন  সকালে তার বোন, ভগ্নিপতি ও প্রথম পক্ষের ছেলে হাসপাতালে আসেন। সুস্থ হওয়ায় সকাল ১০টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি ঝিলিক  তার ভাই মোজাম্মেলকে জানান এবং হাসপাতালে বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। দুপুর সোয়া ১টার দিকে ঝিলিকের সঙ্গে তার ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। এর ঘণ্টাখানেক পর সাফি উল্লাহ ঝিলিকের বাবাকে ফোন করে জানান, ঝিলিক কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।

ছোট ও বড় পর্দা মিলিয়ে আসমা আক্তার ঝিলিক বেশকিছু কাজ করেছেন। চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ সিনেমার একটি চরিত্রেও কাজ করেছেন তিনি।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকছে মমতাজের
জুলাই আন্দোলনের মামলায় কতজন আসামি, কতজনের সাজা?
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর 
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনের আগে মক ভোটিং করতে চায় ইসি
স্থানীয় সরকার নির্বাচনের আগে মক ভোটিং করতে চায় ইসি
‘চাঁদাবাজির’ অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
‘চাঁদাবাজির’ অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
শব্দদূষণ নিয়ন্ত্রণে সবার অংশগ্রহণ জরুরি: পরিবেশমন্ত্রী
শব্দদূষণ নিয়ন্ত্রণে সবার অংশগ্রহণ জরুরি: পরিবেশমন্ত্রী
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের