কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৬, ১২:০১আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:০১

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী বিপ্লব জানান, আব্দুল মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আব্দুল মান্নানের হাজতি নম্বর ২০২৭৫/২৬। তার বাবার নাম জয়লান আবেদনী। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখণ্ড এলাকায়। নবাবগঞ্জ থানার একটি মামলায় তিনি কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আটক সেই শিক্ষার্থী কারাগারে
সর্বশেষ খবর
রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত
রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত
৪১ ডিগ্রি গরমে পশমি ও চামড়ার পোশাক, প্যারিস ফ্যাশন উইকে ত্রাহি দশা
৪১ ডিগ্রি গরমে পশমি ও চামড়ার পোশাক, প্যারিস ফ্যাশন উইকে ত্রাহি দশা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব
৯ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার বিপক্ষে লড়বে
৯ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার বিপক্ষে লড়বে
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী