রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৬, ১৩:১৯আপডেট : ২৭ জুন ২০২৬, ১৩:১৯

রাজধানীর মহাখালী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)।

শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় ৮ থেকে ১০ জনের সঙ্গে আহতদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধরের পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সুমন পরিবার নিয়ে মহাখালী টিএনটি কলোনিতে থাকেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি