সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৬, ১৬:৩৯আপডেট : ২৮ জুন ২০২৬, ১৬:৩৯

রাজধানীর সবুজবাগে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই )ফাতেমা এ তথ্য জানান।

তিনি বলেন, সবুজবাগে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছিল ওই নারী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই ফাতেমা বলেন, মৃতের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। তিনি গাজিপুর মেট্রোতে কর্মরত। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। ওই নারী অবসাদগ্রস্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামের নুর ইসলামের মেয়ে নিলুফার।

/আইএ/এআইবি/আরকে/
সম্পর্কিত
ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
রাজধানীতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সর্বশেষ খবর
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য
জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক