৮ অভিযোগের মধ্যে যেগুলোতে সাজা পেলেন ইনু

বাহাউদ্দিন ইমরান
৩০ জুন ২০২৬, ১৫:৫২আপডেট : ৩০ জুন ২০২৬, ১৫:৫২

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও জরিমানার আদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন।

জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ এনেছিলো প্রসিকিউশন।

অভিযোগ নং-০১: আসামি হাসানুল হক ইনু ১৮/০৭/২০২৪ তারিখ ‘মিরর নাও’ নামে ভারতীয় একটি গণমাধ্যমে আন্দোলন দমনে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনকারীদের জামায়াত, সন্ত্রাসী, সাম্প্রদায়িক ট্যাগ প্রদান করে এবং তাদের বিরুদ্ধে বল প্রয়োগের উসকানি, প্ররোচনা, সহায়তা প্রদান এবং সম্পৃক্ত থেকে হত্যার নির্দেশসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধগুলো।

অভিযোগ নং-০২: ১৯/০৭/২০২৪ তারিখ কারফিউ জারি করে ‘শট অ্যাট সাইট’ (দেখামাত্র গুলি) কার্যকর করে নিরীহ-নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ প্রদান।

অভিযোগ নং-০৩: আসামি হাসানুল হক ইনু ২০/০৭/২০২৪ দুপুর ১২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ছাত্র-জনতায় আন্দোলন দমনে আন্দোলনরত ছাত্র-জনতার ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলন দমনের জন্য আন্দোলনকারীদের আটক, নির্যাতন ও হত্যার নির্দেশ প্রদান।

অভিযোগ নং-০৪: আসামি হাসানুল হক ইনু ২০/০৭/২০২৪ দুপুর ১৪:০২:৫৬ ঘটিকায় আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, আন্দোলনকারীদের ঘেরাও করে ছত্রীসেনা নামিয়ে হেলিকপ্টারের মাধ্যমে বোম্বিং করে হত্যাসহ আন্দোলন দমনে গুলি বর্ষণ ও অন্যান্য উপায় অবলম্বন করে আন্দোলনকারীদের হত্যা, নির্যাতন, আটকসহ বল প্রয়োগের পরিকল্পনা গ্রহণ।

অভিযোগ নং-০৫: আসামি হাসানুল হক ইনু ২৭/০৭/২০২৪ নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে আন্দোলন দমনে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী, জঙ্গি ইত্যাদি সাম্প্রদায়িক ট্যাগ প্রদান করে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে সরকার কর্তৃক গৃহীত হত্যাকাণ্ড সংঘটনসহ নির্যাতন নিপীড়নকে কৌশলে সমর্থন ও সহায়তা করেন।

অভিযোগ নং-০৬: গত ২৯/০৭/২০২৪ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভায় জোটের অন্যতম শরীক হাসানুল হক ইনু নিজে উপস্থিত থেকে আন্দোলন দমনে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনকারীদের জামায়াত, সন্ত্রাসী, সাম্প্রদায়িক ট্যাগ প্রদান করার জন্য একটি প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে আন্দোলনকারীদের উপর পরিচালিত হত্যাকান্ড ও নির্যাতন সংঘটনে উসকানি, সহায়তা প্রদান এবং সম্পৃক্ত থাকা।

অভিযোগ নং-০৭: আসামি হাসানুল হক ইনু ০৪/০৮/২০২৪ বিকাল ১৬:২৯:০৭ ঘটিকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে জঙ্গি তকমা এবং কারফিউ জারির মাধ্যমে গুলি বর্ষণের মতো কঠোর সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে পরার্মশ করে আন্দোলনরত নিরীহ- নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষন করে তাদেরকে হত্যা, নির্যাতন ও আন্দোলনকারীদের নির্মূল করার জন্য তা অধস্তনদের নির্দেশ প্রদান করেন।

অভিযোগ নং-০৮: সরকারি চাকরিতে প্রচলিত কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ চলাকালে ৫ আগস্ট ২০২৪ বেলা অনুমান ১৩:৩০ হতে ১৬:০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর মডেল থানা এলাকায় নিরীহ-নিরস্ত্র আন্দোলনরত কিশোর আব্দুল্লাহ আল মুস্তাকিনসহ ৬ জনকে হত্যা করার অপরাধ।

এদিকে ট্রাইব্যুনাল তার রায়ে মামলার একমাত্র আসামি ইনুকে ৩ নম্বর অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ করে দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং উভয় অভিযোগে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়। এছাড়া ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে খালাস দেন ট্রাইব্যুনাল।

তবে আলাদা আলাদা করে মোট ৩০ বছরের কারাদণ্ডাদেশ হলেও ট্রাইব্যুনাল বলেন, তাকে ১০ বছরের সাজা ভোগ করতে হবে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা শুরু 
সর্বশেষ খবর
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি
কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব