মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১

ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালালে দেশটির তেলবাহী ট্যাংকার ধ্বংস ও ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির তাৎক্ষণিক কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্য উদ্ধৃত করে হেগসেথ এ হুঁশিয়ারি দেন। কুপার বলেছিলেন, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে আরও বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে।

হেগসেথ বলেন, বিষয়টি সহজ: ইরান যদি মার্কিন জাহাজে গুলি চালায়, আমরা তাদের তেলবাহী ট্যাংকার ধ্বংস করব এবং ডুবিয়ে দেব। তাদের শুধু মার্কিন নৌবাহিনীর ওপর গুলি না চালালেই হবে।

এই হুঁশিয়ারির পর শনিবার তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার শিকার একটি ট্যাংকার ছিল ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশি পোশাকের দাম
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বশেষ খবর
শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশি পোশাকের দাম
শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশি পোশাকের দাম
ভাতের বদলে ভ্যানিশিং ক্রিম!
ভাতের বদলে ভ্যানিশিং ক্রিম!
হঠাৎ মরে ভেসে উঠছে বারনই নদীর মাছ
হঠাৎ মরে ভেসে উঠছে বারনই নদীর মাছ
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা