স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ২ জন হাইকোর্টে খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ১৭:৫৫আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৭:৫৫

ঝালকাঠিতে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনকে বিচারিক আদালতে দেওয়া ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মামলার ডেথ রেফারেন্স খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে বুধবার (১ জুলাই) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. নুরুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

দুই আসামি হলো– খোকন হাওলাদার ও পারুল বেগম।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের নাসির উদ্দিনকে স্ত্রী পারুল বেগম ও তার প্রেমিক খোকন হাওলাদার গলাকেটে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সোহরাব হাওলাদার বাদী হয়ে পরের দিন ৭ ফেব্রুয়ারি কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দিন পারুল বেগমকে এবং পরের দিন খোকন হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ২০১৪ সালের ৩০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মোট ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৮ সালের ১১ নভেম্বর ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক রায় ঘোষণা করেন। রায়ে খোকন হাওলাদারকে ফাঁসির এবং পারুল বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। খোকন হাওলাদারের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পূর্ব কৈখালী গ্রামে। পারুল বেগমের বাড়ি একই উপজেলার শৌলজালিয়া গ্রামে।

এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
শিশু বিথী ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল 
ইসলাম ধর্মে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয়: বোম্বে হাইকোর্ট
চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায় 
ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায় 
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু