উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগে বাধা নেই, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৮:৫২ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৫২

উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনও আইনগত বাধা নেই। তবে নিয়োগ প্রক্রিয়ায় রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া নিয়োগ কার্যক্রম স্থগিতের আদেশের কার্যকারিতা স্থগিত হলো।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মামলার বিবরণী থেকে জানা গেছে, উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গত ৬ সেপ্টেম্বর সরকার চার সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ৫৫ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২ হাজার ৩৬০টি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের আদেশ দেন।

হাইকোর্টের ওই অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করা হয়। আজ বুধবার ওই আবেদনের ওপর চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একইসঙ্গে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশ দেন।

আদালতের এ আদেশের ফলে সংরক্ষিত ৫৫টি পদ বাদে বাকি পদগুলোতে নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনও আইনগত বাধা থাকছে না। নিয়োগসংক্রান্ত কমিটিও ৫৫টি পদ সংরক্ষণ করে অবশিষ্ট পদগুলোর বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আইনজীবীরা জানান।

/বিআই/আরকে/
সম্পর্কিত
বিদেশি গ্রেফতারি পরোয়ানা দেশে কার্যকর করার আইনি সুযোগ নেই: হাইকোর্ট
প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
কারণ না দেখিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট
সর্বশেষ খবর
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
মস্তিষ্কের রক্তপ্রবাহ ট্র্যাকার নিয়ে ভারতীয় ধনকুবের ও চিকিৎসকদের বিতর্ক
মস্তিষ্কের রক্তপ্রবাহ ট্র্যাকার নিয়ে ভারতীয় ধনকুবের ও চিকিৎসকদের বিতর্ক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা