এবার হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ২০:১৮ আপডেট : ০২ জুলাই ২০২৬, ২০:১৮

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে এবার বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য রেখেছেন ৬ জুলাই।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনের পর তার খায়রুল হক কারামুক্ত হচ্ছেন বলে কয়েকবার জানান তার আইনজীবীরা। তবে নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন থাকায় কারামুক্ত হতে পারছেন না তিনি।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে মহাখালী সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন। সেখান শাহবাগ যাওয়ার পথে তাদের ওপর হামলা, গুলিবর্ষণ, ককটেল, হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জল মিয়াসহ ২৫-৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার
সর্বশেষ খবর
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার পণ্য জব্দ
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার পণ্য জব্দ
মিস ইউনিভার্সের নতুন মুকুট উন্মোচন, হীরার সংখ্যা কত?
মিস ইউনিভার্সের নতুন মুকুট উন্মোচন, হীরার সংখ্যা কত?
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা