রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ২১:০৫আপডেট : ০২ জুলাই ২০২৬, ২১:০৫

রাজধানী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ এক ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মিজান মিয়া (৪৬)। তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে খবর পেয়ে চাচাতো ভাই খোকন সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মিজানকে ঢামেক হাসপাতালে ভর্তি করান।

খোকন বলেন, মিজানের কাছে লাখ টাকা ছিল। সেই টাকা খোয়া গেছে। তা আর পাওয়া যায়নি। আমার এক চাচতো ভাইয়ের বিদেশ যাওয়া সংক্রান্তে গ্রামের বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে ঢাকায় আসাছিলেন মিজান। পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। বাসটি সায়েদাবাদ এলাকায় আসার পর সেখান থেকে লোকজন মুঠোফোনে আমাকে খবর দেন। এরপর সেখানে গিয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগে মিজানের পাকস্থলি পরিষ্কারের পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেছে কর্তব্যরত চিকিৎসক। তবে তার জ্ঞান এখনও ফেরেনি। জ্ঞান ফেরার পর বিস্তারিত জানা যাবে।

মিজান নরসিংদীর বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের রহিচ মিয়ার ছেলে। বর্তমানে পুরান ঢাকার আগামছি লেনের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকেন। তিনি একটি জুতার কারখানায় কাজ করেন।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঢামেকে পরীক্ষা-নিরীক্ষার পর দীপু মনি আবার কারাগারে
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
সর্বশেষ খবর
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির