যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৬, ১৬:৫৩ আপডেট : ৩০ জুন ২০২৬, ১৬:৫৩

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় অসাবধানতাবস পড়ে গিয়ে মো. সোহাগ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) সকালে ওই এলাাকর কাজল স্কুলের গলির পাশে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোহাগ ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিল্টুবালিয়া গ্রামের হাবিব উদ্দিনের ছেলে।

সহকর্মী মাসুদ বলেন, সকালে কাজল স্কুলের গলির পাশে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন সোহাগ। অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। এ সময় সেখানে থাকা পাইলিংয়ের ভারী লোহার পাইপের সঙ্গে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, আহত অবস্থায় সহকর্মীরা সোহাগকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

/আইএ/এমএএল/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান গার্মেন্টস শ্রমিকরা, উত্তরায় সড়ক অবরোধ
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
সর্বশেষ খবর
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ