ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৬, ২২:১১আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২২:১১

রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণা করে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সৌমেন সাহা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকালে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ব্যবসায়িক সূত্রে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে অভিযুক্ত সৌমেন সাহার পরিচয় হয়। করোনাকালে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে।

তিনি আরও জানান, ২০২৩ সালে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ কেনার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেন। পরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে ভুক্তভোগীকে ব্যবসার অংশীদার করার প্রতিশ্রুতি দেন। এভাবে তিনি ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন।

বিনিয়োগের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব দেননি। বরং বিভিন্ন অজুহাতে টালবাহানা করতে থাকেন। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী গুলশান থানায় মামলা করেন।

মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সৌমেন সাহাকে গ্রেফতার করা হয়।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের দিন কী ঘটেছিল
বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখার স্থানগুলো থাকবে পুলিশের নজরদারিতে
সর্বশেষ খবর
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
সাংবাদিক দেখে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে গেলেন চিকিৎসক
সাংবাদিক দেখে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে গেলেন চিকিৎসক
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার