পল্লবীতে শিশু ধর্ষণ অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসীর বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ২০:৫০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২১:২২

রাজধানীর পল্লবীতে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আনোয়ার হোসেন সাঈদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই)  তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় পাশাপাশি বাসায় থাকে। এলাকাবাসী আনোয়ারকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আনোয়ারকে হেফাজতে নেয়। পরে এই ঘটনায় মামলা হয়। ওই মামলায় আনোয়ারকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে শনিবার বিকালে অভিযুক্তের ফাঁসির দাবিতে পল্লবী থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অপরদিকে একই দাবিতে শনিবার বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করেন। বিক্ষোভকারীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার (৩ জুলাই) রাতে পল্লবীতে বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভুক্তভোগীর মুখ চেপে ধরে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে মারধর করে এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করে।

পরে তাকে কল পাড়ের পানির হাউজের মধ্যে ফেলে রেখে আনোয়ার পালিয়ে যান। স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন অবস্থায় ভুক্তভোগীকে দেখতে পান । এ সময় আশপাশের লোকজন ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
চকবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত