রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, গাঁজা-ইয়াবাসহ যা যা পাওয়া গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ২১:০৫আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২১:০৫

রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে গাঁজা-ইয়াবাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে রমনা বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ২৫ জন, ওয়ায়ী বিভাগ ৫৮ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮৪ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৫০ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন এবং সিটিটিসি ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ, মাদক বিক্রির নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
পল্লবীতে শিশু ধর্ষণ অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসীর বিক্ষোভ
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
ট্রান্সফারে বিশ্বাস করি না, দুর্নীতি ও ঘুষ নিলে সরাসরি চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী
ট্রান্সফারে বিশ্বাস করি না, দুর্নীতি ও ঘুষ নিলে সরাসরি চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী
প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন কারা
প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন কারা
যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা
যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি