রমনা পার্কে চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, একজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ২২:১২আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২২:১২

রাজধানীর রমনা পার্কে চেতনানাশক খাইয়ে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের চেষ্টার অভিযোগে আল-আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছেন পার্কের নিরাপত্তার দায়িত্বে থানা আনসার সদস্যরা। শনিবার (৪ জুলাই) দুপুরে রমনা পার্কের কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রমনা পার্কে যখন দর্শনার্থীদের ভিড় কিছুটা কম, তখন ১৫ বছর বয়সী এক কিশোরীর অস্বাভাবিক অবস্থা নজরে পড়ে পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের। ওই স্কুলছাত্রীর সঙ্গে আল-আমিনের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদের। পরিস্থিতি আঁচ করতে পেরে উদ্ধার অভিযান শুরু করেন আনসার সদস্যরা।

পরে তারা সন্দেহভাজন আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে সাংবাদিক দাবি করে। প্রমাণ হিসেবে ঝটপট দুটি পরিচয়পত্রও প্রদর্শন করে। সন্দেহ হয় আনসার সদস্যদের, যাচাই করে দেখেন সেগুলো ভুয়া।

আনসার সদস্যরা জানতে পারেন, উদ্ধার হওয়া স্কুলছাত্রী ঢাকার বিক্রমপুরের বাসিন্দা। অভিযুক্ত আল-আমিনের বাড়ি ভোলার চরফ্যাশনে, যার সঙ্গে ওই ছাত্রীর কোনও পূর্বপরিচয় ছিল না। কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে আল-আমিন তাকে আগেই কৌশলে চেতনানাশক পানীয় পান করিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে আনসার সদস্যরা দ্রুত ভুক্তভোগী স্কুলছাত্রী এবং অভিযুক্ত আল-আমিনকে নিজেদের হেফাজতে নেন। তল্লাশি চালিয়ে আল-আমিনের কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জব্দ মালামালসহ অভিযুক্ত অপহরণকারীকে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে রমনা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
৩২০ জন অপহরণের শিকার, বাহারছড়া কি আরেক ‘জঙ্গল সলিমপুর’
চকবাজারে মার্কেটে আগুন
সর্বশেষ খবর
ইলিশের দাম কেন এত বেশি, এক পিস ২৩ হাজার টাকায় বিক্রি
ইলিশের দাম কেন এত বেশি, এক পিস ২৩ হাজার টাকায় বিক্রি
৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা
৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি