রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০৬২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৩টি বাস, ৬২টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৫২৪টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।







