মালখানা ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৬, ২২:৩৫আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২২:৫৫

সারা দেশের মালখানা ব্যবস্থাপনায় নীতিমালা তৈরি করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আইজিপির একজন প্রতিনিধি, কোস্ট গার্ডের একজন প্রতিনিধি, ঢাকা মহানগর পিপি, রিটকারী আইনজীবী, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের কমিটিতে রাখতে বলা হয়েছে।  

আইন মন্ত্রণালয়ের সচিবকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। এছাড়া দুই মাসের মধ্যে উচ্চ পর্যায়ের এই কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ। 

এর আগে ২০২৪ সালের ১৮ জানুয়ারি সারা দেশে থানায় ও আদালতে মালখানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মামলার আলামতের সর্বশেষ অবস্থা জানিয়ে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট। পুলিশ প্রধানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে বলা হয়েছে। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  

২০২২ সালের ২৮ আগস্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৫ জন আইনজীবী সারা দেশের মালখানা ব্যবস্থাপনায় সরকারের অবহেলাকে অবৈধ ঘোষণা চেয়ে একটি রিট আবেদন দায়ের করেন। সারাদেশের বিভিন্ন মালখানাগুলো কোটি কোটি টাকা মূল্যের গাড়ি ও অন্যান্য আটক জিনিসপত্র অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে। এই সব রিপোর্টগুলো ও ঢাকার ১০টি থানার মালখানার ছবি অত্র রিট আবেদনের সঙ্গে দাখিল করা হয়৷ আদালতের কাছে অত্র মামলার বাদীরা মালখানা ব্যবস্থাপনায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আদেশের প্রার্থনা করেন। রিট পিটিশনার ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান ও ইমরুল কায়েস।  

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছালো   
উগ্রবাদে জড়িত সন্দেহে গ্রেফতার দুই জন রিমান্ডে, কারাগারে ৪
সর্বশেষ খবর
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৮
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৮
সাইবার সুরক্ষা আইন: গুজব ঠেকানো নাকি কণ্ঠরোধ
সাইবার সুরক্ষা আইন: গুজব ঠেকানো নাকি কণ্ঠরোধ
সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 
সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা