হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ১৯৪৬ পুরাতন মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৬, ১৮:০৩আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৮:০৩

হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনে মোট ১ হাজার ৯৪৬টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আজ হাইকোর্ট বিভাগের বিভিন্ন ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ১ হাজার ৭৮৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একইসঙ্গে বিভিন্ন রিট মোশন বেঞ্চে ১৬০টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়। ফলে একদিনে মোট ১ হাজার ৯৪৬টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত সাত কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ২১ হাজার ৬২২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৮৮৪টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৫০৬টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমিয়ে আনা এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলাকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরাতন মামলা নিষ্পত্তির এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় পিকে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
সর্বশেষ খবর
যুদ্ধবিমানের পাহারায় খামেনির কফিন, মাশহাদে ট্রাম্পকে নিয়ে ব্যানারে যা লিখলো ইরান
যুদ্ধবিমানের পাহারায় খামেনির কফিন, মাশহাদে ট্রাম্পকে নিয়ে ব্যানারে যা লিখলো ইরান
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি
স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?