ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৯:২০আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:২৫

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে মিসরের হারের পর গ্যালারিতে ইসরায়েলি পতাকা হাতে থাকা এক সমর্থকের দিকে থুতু ছিটানোর মতো এক বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন দলটির কোচ হোসাম হাসান। ফিলিস্তিনপন্থি হিসেবে পরিচিত কোচের এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ঠিক পরদিনই মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন হোসাম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, গ্যালারিতে ইসরায়েলের পতাকা ওড়ানো ওই সমর্থককে পার হওয়ার সময় হোসাম হাসান বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার দিকে থুতু ছিটান। অবশ্য ফিলিস্তিনের পক্ষে তার এমন অবস্থান এবারই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসরের জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন হাসান। এমনকি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে টানা চার মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেন তিনি।

সে সময় হাসান বলেছিলেন, বিশ্বে এমন কোনও মানুষ যদি থাকে যে ফিলিস্তিনি জনগণের জন্য দুঃখবোধ করে না, তবে সে মানুষই নয়, সে আরব, ইউরোপীয় বা আমেরিকান যা-ই হোক না কেন।

মাঠে ও মাঠের বাইরে ফিলিস্তিনের পক্ষে এমন সরব অবস্থান এবং ম্যাচ হারের পরও তার ওপরই আস্থা রাখলো দেশের ফুটবল অ্যাসোসিয়েশন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই