বাংলামোটরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৯:৩৪আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৯:৩৪

রাজধানীর বাংলামোটর এলাকার পান্থকুঞ্জ পার্কের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে থাকা গাছ থেকে ঝুলন্ত এক যুবকের (অজ্ঞাত) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর।

শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির জাম্বুরা গাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে সে বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
মেয়েকে কেন হত্যা করলেন বাবা, কারণ জানালো পুলিশ
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
ঢাকা মেডিক্যালকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা-গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ডা. জুবাইদার
সর্বশেষ খবর
চট্টগ্রাম বোর্ডের আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বোর্ডের আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শাহজালালের মাজারে এলো ৬৫ ছাগল, ভক্তদের খাওয়ানো হলো ৪০টি 
শাহজালালের মাজারে এলো ৬৫ ছাগল, ভক্তদের খাওয়ানো হলো ৪০টি 
মেয়েকে কেন হত্যা করলেন বাবা, কারণ জানালো পুলিশ
মেয়েকে কেন হত্যা করলেন বাবা, কারণ জানালো পুলিশ
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান