হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সেলিম প্রধান গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৬:২৯ আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৬:২৯

রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সেলিম প্রধানকে সন্দিগ্ধ আসামি হিসেবে ফের গ্রেফতার দেখানো হয়েছে (৫২)।

সোমবার​(১৩ জুলাই) দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেফতারের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৪ সালের ৫ আগস্ট গুলশান থানার নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মো. তৌহিদ মিয়া। পরে বাদী হয়ে আদালতে একটি সিআর মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৮৮ জন এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

​মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদনে বলেন, সেলিম প্রধান বিগত সরকারের সক্রিয় নেতা ও অন্যতম অর্থ যোগানদাতা। ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর ও সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি এবং আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

/এআই /আরকে/
সম্পর্কিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মব করে পদত্যাগপত্রে সই: এবার সেই উপাচার্যকে ক্যাম্পাসে আনলেন বিএনপির নেতারা
সর্বশেষ খবর
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’