মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৬, ১৭:৫৮আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:৫৮

জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে নাজিম উদ্দিন নামে এক মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। নতুন মামলায় গ্রেফতার দেখানোয় তার মুক্তি আটকে গেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এতথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ গত ১০ জুলাই তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন রাখেন বুধবার।

এদিন শুনানিকালে মুক্তিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। মুক্তির পক্ষে তাঁর আইনজীবী জাহাঙ্গীর আলম ও শাহাবুদ্দিন রাজু গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মুক্তির আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, নড়াইলের পাঁচ মামলায় ও ঢাকার এক মামলায় জামিন পান কবিরুল হক মুক্তি। তিনি যখন কারামুক্ত হবেন, তখনই তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন। পরবর্তীকালে সিটি স্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। যার মধ্যে ১২৭টি গুলি বের করা হয়।

ওই ঘটনায় ভিকটিমের খালা গুলশান থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ