মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকে আছড়ে হত্যা, বাবা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৬, ২০:০১আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২০:০১

রাজধানীর তুরাগ এলাকায় দাম্পত্য কলহের জেরে সাত মাসের এক শিশুকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম রাফা মনি। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ফয়সাল বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে বাবা তার একমাত্র সন্তান রাফা মনিকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত শিশুর মা লিমা বেগম জানান, বুধবার বিকালে পারিবারিক বিষয় নিয়ে কবির তাকে মারধর করেন। এরপর তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। সন্ধ্যায় কবির সেখানে এসে তাকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কবির তার কোল থেকে শিশুটিকে নিয়ে আছড়ে মারেন।

শিশুটির নানি বলেন, কবির পেশায় রিকশাচালক। তিনি নেশা করতেন এবং নিয়মিত কাজ করতেন না। বিভিন্ন অজুহাতে তার মেয়েকে মারধর করতেন। সংসারে সবসময় অভাব-অনটন ছিল। তিনি অভিযোগ করেন, তার ছোট নাতনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
বাথরুমে সিগারেট ধরাতেই বিষ্ফোরণ, দগ্ধ হয়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার
নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ উদ্ধার
নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ উদ্ধার
পুরোনো ফোন বিক্রির আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে
পুরোনো ফোন বিক্রির আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা