‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৬, ১৯:৩৪আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৯:৩৪

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শাকিল মোহাম্মদপুর এলাকার সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির ছেলে। পরিবারের বাসা জিগাতলার শিবপুর টালি অফিস এলাকায়।

ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, সুধা সদনের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রথমে নিহতের পরিচয় জানা যায়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করে। প্রযুক্তির সহায়তায় পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

এসআই ওয়াদুজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।

উল্লেখ্য, সুধা সদন ছিল সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বাসভবন। তার স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম ‘সুধা মিয়া’ থেকে বাড়িটির নামকরণ করা হয়। একসময় এটি আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
গ্যাস সংকট: দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা
গ্যাস সংকট: দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা
ফাইনালে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর
ফাইনালে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর
রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী