ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুলাই ২০২৬, ১১:১৬আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:৪১

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তার নাম মো. করিম (১৮)। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। 

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

করিমের বাবা রফিকুল ইসলাম জানান, তারা থাকেন মানিকদি আমতলাতে। রাতে তিনিই ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। ছেলে করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্ধকার থেকেই এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি বিদ্ধ হয়। 

স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেন। রাতেই চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি মাংস ভেদ করে গেছে। 

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে গুলিবিদ্ধ হয়ে এক কলেজছাত্র হাসপাতালে আসে। চিকিৎসা শেষে বাসায় চলে গেছে। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
তেজগাঁও ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
অংশগ্রহণহীন উন্নয়নের সীমাবদ্ধতা 
অংশগ্রহণহীন উন্নয়নের সীমাবদ্ধতা 
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি