হাতিরঝিলে পাওনা টাকার বিরোধে সবজি বিক্রেতা খুন, দম্পতি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ২১:৪৬ আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২১:৪৬

রাজধানীর হাতিরঝিলের বড় মগবাজার এলাকায় একটি বাসায় খুন হয়েছেন মো. রাজু (৪৮) নামের এক সবজি বিক্রেতা। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার শিকার হন তিনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী এক দম্পতিকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সাথী আক্তার ও তার স্বামী বজলুর রহমান।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোন্তাছির বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে বুধবার রাতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি সাথী আক্তার ও তার স্বামী বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে বড় মগবাজারে বজলুর রহমানের বাসায় তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে তারাই তাকে স্থানীয় হাসপাতালে হয় ওইদিন রাত ১০টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিহতের বোন শাহানা বেগম ঢামেক মর্গ থেকে তার ভাইয়ের মরদেহ বুঝে নিয়ে গ্রামের বাড়ি যান। এর আগে মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

মর্গের সামনে শাহানা বলেন, রাজু মিয়া আগে মগবাজার এলাকায় বজলুর সাথে কাঁচা মাল বিক্রি করতেন। ব্যাবসা সংক্রান্ত  বজলুর কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন। ওই টাকা অভিযুক্তরা দিচ্ছিলেন না। ওই পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে তাদের বাসায় রাজুকে হত্যা করেছেন।

বরিশালের কাঁঠালিয়া উপজেলার লোকমান হাওলাদারের ছেলে রাজু। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। তার স্ত্রী ৭ থেকে ৮ বছর আগে মারা গেছেন।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, পৌর বিএনপির সদস্যসচিব কারাগারে
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
সর্বশেষ খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল