মোহাম্মদপুরে তুচ্ছ ঘটনায় হামলার অভিযোগ, আহত ৭

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০১ আগস্ট ২০২৬, ০২:১৯আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:১৯

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় এক ব্যবসায়ী পরিবারের সদস্যদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

পু‌লিশ বল‌ছে, এক‌টির ফুচকার দোকা‌নে গা‌ড়ি লাগা‌কে কেন্দ্র ক‌রে এই হামলার ঘটনা ঘ‌টে‌ছে। তারা উভ‌য়েই একে অপরের প‌রিচিত। হামলায় চার জন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। তাদের শহীদ সোহরাওয়া‌র্দী হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।  

হামলার ঘটনায় উভয়প‌ক্ষ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌ছে। তদন্ত ক‌রে পরবর্তী ব‌্যবস্থা নেওয়ার কথা জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।  

পু‌লিশ বল‌ছে, এক‌টি পক্ষ শুক্রবার (৩১ জুলাই) বিকালে অ‌ভি‌যোগ ক‌রে‌ছে যে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে পুরান ঢাকা থেকে লালমাটিয়ার বাসায় ফেরার পথে পরিবারের সদস্যদের বহনকারী গাড়ির গতিরোধ করা হয়। এসময় ভ্যান, মোটরসাইকেল ও একটি গাড়ি দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে একদল দুর্বৃত্ত হামলা চালায়। 

অভিযোগে আরও বলা হয়, পথরোধের কারণ জানতে চাইলে আবু নাইমকে এলোপাথাড়ি মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার দুই ভাই আব্দুল্লাহ আল নাহিদ ও নাজমুল হাসান। তাদেরও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। 

এছাড়া হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীদের গাড়ি ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ঘটায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।  

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থে‌কে চ‌লে যায। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত নাহিদ ও নাজমুল চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার তদন্তকারী কর্মকর্তা সুব্রত কুমার কুন্ড জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

মোহাম্মদপুর থানার ও‌সি মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, “গা‌ড়ি চা‌লি‌য়ে যাওয়ার সময় রাস্তায় থাকা এক‌টি ফুচকার দোকানে ধাক্কা লা‌গে। প‌রে গা‌ড়ি আট‌কায় এক‌টি পক্ষ। ওই সময় উভয়প‌ক্ষের ম‌ধ্যে বাক‌বিতন্ডা হয়। এক‌টি পক্ষ অপর পক্ষ‌কে ‘তু‌মি’ ব‌লে স‌ম্বোধন করায় হামলার ঘটনা ঘ‌টে। এতে চার জন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে।”   

তি‌নি ব‌লেন, “এই ঘটনায় উভয়পক্ষই থানায় অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছে। ঘটনার তদন্ত ক‌রে প্রকৃত রহস‌্য উন্মোচ‌নের চেষ্টা চল‌ছে।”  

/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
মার্কিন-সৌদি হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকি প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, 'সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি'
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, 'সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি'
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
মা-মেয়েসহ এক পরিবারের ৩ জন নিহত, ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাবা
মা-মেয়েসহ এক পরিবারের ৩ জন নিহত, ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাবা
প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ 
প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ 
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত