রাজধানীতে বিভিন্ন অপরাধে ৪৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৩১ জুলাই) তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২৩টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপির তথ্যমতে, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।









