নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ২০:০৫আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২০:০৯

রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগের ফ্লাইওভারের ঢালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও পথচারীদের চাপা দিয়ে ফুটপাতে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন (৩০)। তিনি ইবনে সিনা কোম্পানিতে চাকরি করতেন।

আহতরা হলেন, অটোরিকশা চালক মোজাম্মেল হক (৫৫), পথচারী আবু কালামন (৫০)। ট্রাফিক পুলিশ ও পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। আহতদের মধ্যে দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/আইএ/এআইবি/আরকে/
সম্পর্কিত
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, মা-মেয়েসহ ৩ জন দগ্ধ
২৫ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়লো বাস
এমপির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইমাম-মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
সর্বশেষ খবর
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, মা-মেয়েসহ ৩ জন দগ্ধ
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, মা-মেয়েসহ ৩ জন দগ্ধ
বিজ্ঞপ্তি সংশোধন করে আবার যা জানালো বিদ্যুৎ বিভাগ
বিজ্ঞপ্তি সংশোধন করে আবার যা জানালো বিদ্যুৎ বিভাগ
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার
টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে