বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ১৯:৪৯ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯:৪৯

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অজুহাতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

একইসঙ্গে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে সংযোজিত এ বিধান কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না— রুলে সে বিষয়েও জানতে চেয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

এর আগে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছিলেন। আজকের সম্পূরক রুলের মাধ্যমে আদালত সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার প্রশ্নটি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক ব্যক্তিগত সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র ভিত্তিতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধানটি অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধানে নিশ্চিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই বিধানটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নিকটাত্মীয় বা শিশু পরিবারে রাখার সুপারিশ  
সর্বশেষ খবর
ধর্ষণ-চাঁদাবাজি-হত্যাযজ্ঞ থামছেই না, ঘাটতি কোথায়?
ধর্ষণ-চাঁদাবাজি-হত্যাযজ্ঞ থামছেই না, ঘাটতি কোথায়?
হুথিদের বিরুদ্ধে নেতানিয়াহুর লড়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
হুথিদের বিরুদ্ধে নেতানিয়াহুর লড়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
খাবারের প্যাকেটে যে তথ্য দেখে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন!
খাবারের প্যাকেটে যে তথ্য দেখে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন!
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না