রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময় ৪৭টি মামলা দায়ের করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ৪১৪ জনের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২২ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগ ১১২ জন, গুলশান বিভাগ ৩৫ জন এবং উত্তরা বিভাগ ৫৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা ট্যাবলেট, ১৮টি পেথেডিন ইনজেকশন গ্রহণের সিরিঞ্জ, ২৪টি পেথেডিন ইনজেকশন গ্রহণের সিরিঞ্জের সুই, আটটি ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, দুটি ইয়াবা সেবনে ব্যবহৃত গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনে ব্যবহৃত বোতলের কর্ক, ৪ হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল ফোন, পাঁচটি নিষিদ্ধ লিফলেট, দুটি কার্ড, একটি পুরাতন বই, একটি খাতা, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, একটি গাঁজা খাওয়ার কলকী, একজন ভুক্তভোগী, একটি ট্রাক, একটি প্রাইভেটকার, দুটি সিএনজি ও ৩০টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন






