বোমা হামলাসহ নাশকতার শঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৭ আগস্ট ২০২৬, ২৩:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২৩:৫৯

বোমা হামলাসহ নানা নাশকতার আশঙ্কায় দেশের প্রতি‌টি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। শুক্রবার (৭ আগস্ট) রাতে এমন নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।  

গো‌য়েন্দা ত‌থ্যের ভিত্তি‌তে ‌নি‌র্দেশনা জা‌রি ক‌রে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা বলা হ‌য়ে‌ছে।   

পু‌লিশ সদর দফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, সারা দেশে বোমা হামলাসহ নাশকতা সৃ‌ষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে ব‌লে‌ছে সদর দফতর।

দায়িত্ব পালনকালে যেকোনও ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নি‌র্দেশনা দি‌য়ে‌ছে পু‌লিশ সদর দফতর। 

ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের ম্যাসেজের মাধ্যমেও জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দফতর। 

এ বিষ‌য়ে পুলিশ সদর দফত‌রের অ‌তি‌রিক্ত আইজি‌পি (ক্রাইম এন্ড অপা‌রেশনস) খন্দকার র‌ফিকুল ইসলাম বাংলা‌ ট্রিবিউন‌কে ব‌লেন, “এটা আমাদের রু‌টিন ওয়ার্ক। বি‌ভিন্ন সময় গো‌য়েন্দা ত‌থ্যে আমরা নানা তথ‌্য পে‌য়ে থা‌কি। সেই ত‌থ্যের ভি‌ত্তি‌তে পু‌লিশ মাঠ পর্যা‌য়ের সদস‌্যদের সতর্ক থাকার নি‌র্দেশনা দেওয়া হয়।”  

তি‌নি আরও ব‌লেন, “গো‌য়েন্দা তথ‌্য র‌য়ে‌ছে যে, বোমা হামলাসহ নাশকতা সৃ‌ষ্টি কর‌তে পা‌রে উগ্রবা‌দী সংগঠন বা দুুৃর্বৃত্তরা। এজন‌্য সতর্ক থাকার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।” 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
সর্বশেষ খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার