মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ২১:২৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২১:৩১

উচ্চ আদালতে মামলা তালিকাভুক্তিতে প্রতারণার আশ্রয় নেওয়ার ঘটনায় এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

রবিবার (৯ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।

আদেশের পর সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না বলেন, আজ বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চের ১৫ নম্বর সিরিয়ালে আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। তবে শুনানির আগেই আমি জানতে পারি, এই মামলা এর আগেও শুনানি করা হয়েছে। মামলাটি এর আগে হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে শুনানি হয়; সেই তথ্য এখানে গোপন করে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে। আজ শুনানিকালে পূর্ববর্তী শুনানির বিষয়টি যে গোপন রাখা হয়েছে তা আমি আদালতকে জানাই।

বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে আদালত এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। কিন্তু তিনি সন্তোষজনক কোনও জবাব দিতে পারেননি।

পরে আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন এবং আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

আদেশের বিষয়ে অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থি নয়– এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
পরিবেশ অধিদফতরের ডিজিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
খায়রুল হককে নির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখানোর আদেশ আপিলে বহাল
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিতে হাইকোর্টের রুল, অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বশেষ খবর
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত