মতিঝিলে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করলেন দায়িত্বরত সার্জেন্ট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৬, ১১:২৯ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:২৯

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় জনসাধারণের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। আটককৃতের নাম— মো. রাজু (২৬)। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টায় মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করতে দেখে দ্রুত ঘটনাস্থলে যান সার্জেন্ট মো. সাহাদত মীর। পরে জনসাধারণের সহযোগিতায় মো. রাজুকে হাতেনাতে আটক করেন তিনি। এসময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
চিরচেনা যানজটের নগরী এখন ফাঁকা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত কেন ঢাকায়? 
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত কেন ঢাকায়? 
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
মন্দিরে অঝোরে কাঁদলেন সারা, কারণ অজানা
মন্দিরে অঝোরে কাঁদলেন সারা, কারণ অজানা
৪৪ বছরেই কি থামতে হচ্ছে অ্যান্ডারসনকে? 
৪৪ বছরেই কি থামতে হচ্ছে অ্যান্ডারসনকে? 
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট