হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, একজনের বেতন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ১৬:২৬আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৬:২৭

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে একজন বেঞ্চ অফিসারের বেতন স্থগিত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোর্ট প্রশাসন পৃথক পৃথক অফিস আদেশ থেকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানা গেছে।

অফিস আদেশ বলা হয়েছে, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা অনুপস্থিত থাকার দায়ে প্রথম আপিল শাখায় কর্মরত মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজন এমএলএসএস— মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমিত ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের অফিস আদেশ জারি করা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালত-অফিসের নতুন সময়সূচি
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
রোগী বললেন ১ হাজার টাকায় ভ্যাকসিন কিনেছি, শুনে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হুমায়ুন আজাদ কি ধর্মবিরোধী ছিলেন? মেয়ের কথায় মিলল ভিন্ন ছবি
হুমায়ুন আজাদ কি ধর্মবিরোধী ছিলেন? মেয়ের কথায় মিলল ভিন্ন ছবি
ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর
ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর
বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
বিচারের জন্য প্রস্তুত জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা
বিচারের জন্য প্রস্তুত জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের