খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলা: রিমান্ড শেষে কারাগারে সেই জগলুল পাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ১৮:২৬আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৮:৪৯

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্পে করার মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেয়।

রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জগলুল পাশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

আসামির পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জামিন চেয়ে আবেদন করে রবিবার (১৬ আগস্ট) শুনানির আবেদন জানান। আসামিকে কারাগারে পাঠিয়ে রবিবার জামিন শুনানির দিন রেখেছে আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ আসামিসহ অজ্ঞাত ২৫০-৩০০ জন মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সারাদিন অবস্থান করে। তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর করে। আসামিরা রাস্তার উপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে। খালেদা জিয়া যেন সমাবেশে যোগ না দিতে পারেন সে জন্য রাস্তার উপর ত্রাস সৃষ্টি করে।

কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেয়। বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক রাস্তায় রেখে ব্যারিকেড এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

এই মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার’ অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে।

/এআই/এনআই/
সম্পর্কিত
সাভারে নাশকতার চেষ্টা, ‘নব্য জেএমবির সক্রিয় সদস্য’ ৬ দিনের রিমান্ডে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আক্তারুজ্জামান
মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: শিক্ষক রিমান্ডে, স্বজনদের হামলা
সর্বশেষ খবর
বিএনপির রাজশাহী বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
বিএনপির রাজশাহী বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, সাঁতারে নামলেই ব্যবস্থা
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, সাঁতারে নামলেই ব্যবস্থা
মেঘ-পাহাড়ের রাজ্যে সুংসাংপাড়া, যেখানে পথের প্রতিটি বাঁকেই নতুন গল্প
মেঘ-পাহাড়ের রাজ্যে সুংসাংপাড়া, যেখানে পথের প্রতিটি বাঁকেই নতুন গল্প
হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের