৭ সহকারী পু‌লিশ সুপার‌কে অবস‌রে পাঠা‌লো সরকার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৪ আগস্ট ২০২৬, ১৪:০১ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৬:১০

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার।  এর আগে পুলিশের ৪৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) একযোগে অবসরে পাঠা‌নো হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

/এসএন‌কে/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
০৭:৪৪ পিএম
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
০৭:৪০ পিএম
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
০৭:৩৯ পিএম
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
০৭:৩৮ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
স্টামফোর্ডে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো’, অন-স্পট চাকরি পাবেন শিক্ষার্থীরা
স্টামফোর্ডে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো’, অন-স্পট চাকরি পাবেন শিক্ষার্থীরা
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ জনের নিয়োগ, আবেদনের বাকি ৯ দিন
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ জনের নিয়োগ, আবেদনের বাকি ৯ দিন
সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-১, ঢাকা
সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-১, ঢাকা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ